ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ঝগড়া করতে করতে স্ত্রীকে চার তলা থেকে ছুড়ে ফেলল স্বামী, হলো মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৮ জানুয়ারি ২০২৪
ঝগড়া করতে করতে স্ত্রীকে চার তলা থেকে ছুড়ে ফেলল স্বামী, হলো মৃত্যু
ছবি: সংগৃহীত

এবার ঝগড়া করতে করতে স্ত্রীকে বাড়ির চার তলা থেকে ছুড়ে নিচে ফেলে দিয়েছিলেন এক ব্যক্তি। পরে নিজেই তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। চিকিৎসকরা ওই নারীকে মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে  শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের গোবিন্দপুরম এলাকায়।

শনিবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই স্বামীর নাম বিকাশ কুমার। তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন বিকাশ। এরপরই স্ত্রী শালুর সঙ্গে শুরু হয় তুমুল অশান্তি। ঝগড়া করতে করতে একসময় স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন অভিযুক্ত যুবক।

সহকারী পুলিশ কমিশনার অভিষেক শ্রীবাস্তব বলেন, স্ত্রীকে চতুর্থ তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর অভিযুক্ত বিকাশ তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা পুলিশকে খবর দিতে বললে বিকাশ কুমার হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। কয়েক ঘণ্টা পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, আমরা খুনের অভিযোগে বিকাশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। শনিবার তাকে জেলে পাঠানো হয়েছে।

এদিকে অভিষেক শ্রীবাস্তব বলেন, আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। তবে কী নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়েছিল, কেন স্ত্রীকে তিনি খুন করলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!