ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে যুবকের এলোপাতাড়ি গুলি, বাবা-ভাইসহ নিহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
ইরানে যুবকের এলোপাতাড়ি গুলি, বাবা-ভাইসহ নিহত ১২ 
ফাইল ফটো

ইরানের কারমান প্রদেশে গুলি চালিয়ে বাবা-ভাইসহ ১২ জনকে হত্যা করেছে এক যুবক। পরে নিরাপত্তা বাহিনী ঐ যুবককে গুলি করে হত্যা করে।

শনিবার ইরানের গণমাধ্যম রএফইআরএলের বরাত দিয়ে রয়টার্স জানায়, ঐ যুবক কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে।

আরএফইআরএল বলছে, শনিবার ১২ জনকে হত্যার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।  

Advertisement

ইরানে এমন হত্যার ঘটনা বিরল। দুই বছর আগে, পশ্চিম ইরানে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মচারী আত্মহত্যার আগে তিনজনকে গুলি করে হত্যা এবং পাঁচজনকে আহত করে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!