তীব্র শীতের কারণে যুক্তরাষ্ট্রে তেলের উৎপাদন কমেছে। জ্বালানি তথ্য প্রশাসন বিভাগের প্রকাশিত তথ্যে প্রতিবেদনে এ তথ্য দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্রুড তেল উৎপাদন হয় টেক্সাস রাজ্যে। জানুয়ারিতে সেখানে দৈনিক উৎপাদন হয় পাঁচ দশমিক চার মিলিয়ন ব্যারেল, যা আগের মাসের চেয়ে পাঁচ শতাংশ কম। একই সঙ্গে উত্তর ডাকোটায় উৎপাদন কমে ১৩ শতাংশ।
.png)
জানুয়ারিতে শীতের ঝড়ের কারণে তেলের উৎপাদন কমে যায়। সে সময় ব্যাপক তুষারপাত ও ভারী বৃষ্টির কবলে পড়ে যুক্তরাষ্ট্র।
এদিকে গতকাল শনিবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি বেড়ে ৮৩ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৭ ডলারে।
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুত ঠিক কত, তা নিয়ে অনেক ভিন্নতা রয়েছে। এক হিসাবে দেশটির মোট তেলের মজুত ৬৮ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল বা ছয় হাজার ৮৮৯ কোটি ব্যারেল; আরেক হিসাবে তাদের মজুত ৭৪ বিলিয়ন বা সাত হাজার ৪০০ কোটি ব্যারেল। তবে মজুত যা-ই হোক, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।