উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর লালমোহনে চাষাবাদকৃত জমিতে ৩৯০ মেট্রিক টন সূর্যমুখীর বীজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখান থেকে অন্তত ১ লাখ ৫৬ হাজার লিটার তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চাষি মো. বজলু ও শাখাওয়াত হোসেন বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে এ বছর প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করেছি। জমিতে ফলনও ভালো হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে আশা করছি, এই সূর্যমুখী চাষ করতে যা খরচ হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি লাভবান হবো।
.png)
এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, কৃষি অফিসের নানামুখী পদক্ষেপের কারণে এ বছর উপজেলায় সূর্যমুখী চাষ অনেক বৃদ্ধি পেয়েছে। এবার ফলনও অনেক ভালো হয়েছে। আশা করছি সবকিছু ঠিক থাকলে চাষিরা তাদের ফলনের ন্যায্যমূল্য পেয়ে অধিক লাভবান হবেন।
তিনি আরো জানান, সূর্যমুখী তেলে পুষ্টিগুণ অনেক বেশি। অধিক হারে এর চাষ বৃদ্ধি পেলে পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ হবে বলে মনে করছি। আগামীতেও কেউ যদি নতুনভাবে সূর্যমুখী চাষে আগ্রহী হয়, তাহলে আমরা সব সময় তাদের পাশে থাকবো।