রোববার বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩০ বছর বয়সী সেলিম সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী গ্রামের মো. নাছির মাঝির ছেলে।
ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, চরগাজী থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে ব্যাংকেরহাট বাজারে যাচ্ছিলেন সেলিম। ভেলুমিয়া বাজার এলাকায় পৌঁছালে তার অটোরিকশাটিকে ধাক্কা দেয় ভোলা থেকে ছেড়ে আসা চালবোঝাই একটি ট্রলি। এতে ঘটনাস্থলেই সেলিম নিহত হন।
.png)
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।