ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোয়ালমারীতে ট্রলি চাপায় প্রাণ গেল যুবকের 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ২২ ডিসেম্বর ২০২২
বোয়ালমারীতে ট্রলি চাপায় প্রাণ গেল যুবকের 
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাটি টানা ট্রলি চাপায় ইমামুল বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্প্রতিবার দুপুর ১টার দিকে ঘোষপুর ইউপির গোবিন্দপুর পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমামুল বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে। পেশায় সে ট্রলি চালক ছিলো।

জানা যায়, গোবিন্দপুর পূর্বপাড়া নামক এলাকায় ট্রলি যোগে মাটির কাঁচা রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় ট্রলির চাকা মাটিতে ডেবে যায়। এ সময় ট্রলির ইঞ্জিন উল্টে ট্রলির বডির সঙ্গে চালক ইমামুল বিশ্বাস চাপা খেয়ে মুখমন্ডল থেঁতলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় সেলাহাটি রেল গেট নামক স্থানে পৌঁছালে তিনি মারা যান।

Advertisement

বোয়ালমারী থানার এসআই আক্কাস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহের ময়না তদন্তের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!