ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে লাকড়ি বোঝাই ট্রলি খাদে, কাঠ ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২১ ডিসেম্বর ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে লাকড়ি বোঝাই ট্রলি খাদে, কাঠ ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাকড়ি বোঝাই ট্রলি খাদে পড়ে কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরো একজন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের যাত্রাপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আইয়ুব আলী উপজেলার মানিকনগর গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে। আহত বজলু গায়ান একই এলাকার নুরুল হক গায়ানের ছেলে।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাপুর ব্রিজের সামনে কাঠের লাকড়ি বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়। আহত অবস্থায় এলাকাবাসী দুইজনকে উদ্ধার করে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন। আর বজলু গায়েন নামে গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় হরিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!