ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর কবজি বিচ্ছিন্ন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭, ২৭ ডিসেম্বর ২০২২
ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর কবজি বিচ্ছিন্ন
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল

মেহেরপুরের মুজিবনগরে ট্রলির ধাক্কায় প্রসান মণ্ডল নামে এক মোটরসাইকেল আরোহীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবনগর-আনন্দবাস সড়কের উপজেলার বল্লভপুর তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী প্রসান আনন্দবাস গ্রা‌মের বাসিন্দা। অন্যরা হলেন- একই গ্রামের ১৮ বছরের পিউ ও ২০ বছরের সুমন।

স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে বল্লভপুর মাঠে মেলা দেখতে যাচ্ছিলেন প্রসানসহ তিনজন। বল্লভপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। তবে প্রসানের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এছাড়া সুমনকে পাঠানো হয় কুষ্টিয়া মেডিকেলে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!