নিহত জয়নাল আবেদীন একই ইউপির মিংকীফান্দা গ্রামের মৃত হোসেন আলী মির্ধা ছেলে।
জানা যায়, রোববার রাতে স্থানীয় একটি মসজিদের সভায় অংশ নিতে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। পথে ফান্দা বাজারের দক্ষিণ পাশে সড়কের মোড়ে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা জয়নাল আবেদীনসহ গুরুতর আহত মোটরসাইকেলের ২ জন আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান জয়নাল আবেদীনকে মৃত ঘোষণা করেন।
.png)
দুর্গাপুর থানার এসআই শফিউল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। এরই মধ্যে লাশটি থানা হেফাজতে নেয়া হয়েছে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।