রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শিবালয় উপজেলার পাটুরিয়া সড়কের কাশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস শিবালয় উপজেলার তেওতা গ্রামের আব্দুস সালামের ছেলে। আলমাস স্থানীয় একটি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে কাজ করতেন।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, বিকেলে আলমাস তার দুই সহযোগী সোহেল ও বাচ্চুকে মোটরসাইকেলে নিয়ে পাটুরিয়া থেকে তেওতার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে কাশাদহ ব্রিজের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আলমাসের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত সোহেল ও বাচ্চুকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো জানান, লাশ বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।