[ দেশজুড়ে ]
ঝিনাইদহে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নসিমনের ধাক্কায় নুরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত জাহিদ নামে আরো একজন আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার আলাইপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার কাদিরকোল গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নুরুল ইসলাম প্রতিবেশী জাহিদকে নিয়ে কালীগঞ্জ শহরে আসছিলেন। পথে আলাইপুর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুইজনই আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ইসলামকে ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!