ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে প্রাণ গেল স্কুলছাত্রের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২৩ ডিসেম্বর ২০২২
বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে প্রাণ গেল স্কুলছাত্রের
ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মিয়া নামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ একই ইউনিয়নের পেকুয়া গ্রামের জুরান মার্কেট এলাকার আব্বাস উদ্দিনের ছেলে ও বাঁশতৈল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, হাটুভাঙ্গা এলাকা থেকে মোটরসাইকেলে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন আকাশ। চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আকাশ মারা যান।

Advertisement

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই নেছার উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে দুর্ঘটনার পর মরদেহ বাড়ি নিয়ে গেছেন পরিবারের লোকজন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!