গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
বুধবার বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি— রাতে বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে এলে মারা যান ওই যুবক। তবে ঘটনাটি কোথায় ঘটেছে এখনো শনাক্ত করা যায়নি।
.png)
এসআই আরো জানান, মৃত যুবকের নাম জানা গেছে তানভীর সাজ্জাদ (৩২) তার গ্রামের বাড়ি মেহেরপুর গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে। রাতে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ট্রাক ধাক্কায় মারা যায়। যারা ঐ যুবককে হাসপাতালে নিয়ে এসেছেন তাদেরকেও পাওয়া যায়নি। আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এসআই জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আত্মীয় স্বজন এলে সাজ্জাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।