বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন জেলার সদর দক্ষিণ উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। আহতের পরিচয় জানা যায়নি।
লালমাই হাইওয়ে থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, মোটরসাইকেলে দুজন ছিলেন। লালমাইয়ের ফয়েজগঞ্জ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি লরি। এতে ঘটনাস্থলেই স্বপন নিহত হন। আহত অপর আরোহীকে কুমিল্লা শহরের একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
.png)