ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে লরিচাপায় অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ১৬ অক্টোবর ২০২২
সরাইলে লরিচাপায় অটোরিকশা চালক নিহত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লরিচাপায় কামাল মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রোববার সকালে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল মিয়া উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশ্বামুড়া এলাকার মস্তু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, সকালে একটি অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিল। চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না অটোরিকশাটিতে। এ সময় পেছন থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক কামাল মিয়া নিহত হন।

Advertisement

তিনি আরো বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!