ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় লরিচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১৫ নভেম্বর ২০২২
কুমিল্লায় লরিচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত
প্রতীকী ছবি

কুমিল্লার লরিচাপায় ইভা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামী রবিউল আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ইভা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্ত্রীকে পেছনে বসিয়ে রবিউল মোটরসাইকেলযোগে উল্টো পথে নিশ্চিন্তপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইভা আক্তার নিহত হন।

Advertisement

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, উল্টো পথে আসা একটি মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়। এতে এক নারীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটিকে চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!