নিহত ২৫ বছরের আলাউদ্দিন চরপোড়াগাছা ইউপির চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও ২৭ বছরের আলী আকবর চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে ওই এলাকায় আলাউদ্দিন ও সাহাব উদ্দিনের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই বেলা ১১টার দিকে মারা যান তারা।
.png)
রামগতি থানার ওসি আলমগীর হোসেন জানান, ভোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।