[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
মানিকগঞ্জের সদর উপজেলায় ট্রাকচাপায় মো. রউশন জাহান সেন্টু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেন্টু কুষ্টিয়ার কুমারখালী থানার পাহাড়পুর চাপড়া গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। সেন্টু পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, সেন্টু মোটরসাইকেলযোগে ব্যবসার কাজে ঢাকা যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে আসলে বালুভর্তি ট্রাকচাপায় তিনি নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!