ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ১ ডিসেম্বর ২০২২
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম ও মোহর আলী নামে দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে নুরজাহান বেগম নিহত হন। এ সময় ভ্যান চালক বাবলু, যাত্রী জামেনা খাতুন ও গঞ্জনা বেগম আহত হন। এরমধ্যে ভ্যান চালক বাবলুর অবস্থা আশঙ্কাজনক।

অপরদিকে, একই উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মোহর আলী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

Advertisement

নিহত নুরজাহান বেগম সদর উপজেলার দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের মৃত দাউদ আলীর স্ত্রী এবং মোহর আলী উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ার মৃত রব্বানী মালিতার ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক জ্যোতি জানান, হাসপাতালে আসার আগেই মারা যান নুরজাহান বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় মোহর আলীও মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্থান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!