দুর্ঘটনার বর্ণনা দিয়ে ফারিন বলেন, শ্যামলী অতিক্রম করার সময় মনে হলো আমার গাড়িতে কিছু একটা ধাক্কা মেরেছে। পরে খেয়াল করে দেখি ধাক্কা দেওয়া ট্রাকটি আমাদের গাড়ি টেনে-হিঁচড়ে সামনে নিয়ে যাচ্ছে। তখন মনে হলো এখনই হয়তো সবাই শেষ হয়ে যাবো।
অভিনেত্রী আরো বলেন, ভাগ্যের জোরে আমরা সবাই বেঁচে গেছি! প্রায় পাঁচ মিনিট ধরে টেনে নিয়ে যাওয়ার পর আমাদের গাড়িচালক সাহস করে গাড়িটি ব্যাকে নেয়। এতে বিকট শব্দে চাকা লিকেজ হয়ে গাড়িটি থেমে যায়। এরপর অনেকে দৌড়ে এসে আমাদের গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। আহত হলেও এখন শঙ্কামুক্ত আছি।
.png)
ফারিন ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে বড় পর্দায় পা রাখেন। সম্প্রতি ফারিন অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সেন্সরে ছাড়পত্র পেয়েছে।