শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-মামুন মানিকগঞ্জের ঘিওর উপজেলার সদর ইউনিয়নের আব্দুল মান্নাফের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আল-মামুন গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। গোলড়া এলাকায় পৌঁছালে একটি মিনিবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল-মামুন নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো জানান, মিনিবাসটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক এবং হেলপার পালিয়ে গিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।