ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ৯ ডিসেম্বর ২০২২
কুষ্টিয়ায় ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
কুষ্টিয়া মডেল থানা। ফাইল ছবি

কুষ্টিয়ায় ট্রলিচাপায় নাঈম শেখ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকালে শহরতলীর লাহিনী মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাঈম শেখ কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের লাহিনী কর্মকার পাড়ার সোবহান হোসেনের ছেলে। সে লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

জানা যায়, সকালে সাইকেল চালিয়ে নাঈম শেখ বাড়ির দিকে যাচ্ছিল। পথে লাহিনী মধ্যপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

Advertisement

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিচালককে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!