ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় ১ দিনে ৬৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫, ১২ এপ্রিল ২০২৪
ইসরায়েলি হামলায় ১ দিনে ৬৩ ফিলিস্তিনি নিহত
ছবি: প্রতীকী

গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগের ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২২ ফিলিস্তিনি।খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

এদিকে ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া বুধবার আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হামাস সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানায়, গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে ওই হামলা হয়। এতে হামাস নেতা হানিয়ার তিন ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ এবং তার অন্তত তিন নাতি-নাতনি নিহত হন।

Advertisement

ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় এর আগে হানিয়ের পরিবারের আরও কয়েক সদস্য নিহত হয়েছেন। তার এক ছেলে ফেব্রুয়ারিতে, ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারিয়েছেন। এছাড়া নভেম্বরে নিহত হন তার এক নাতি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৫৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!