ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের লিভিভে রুশ বিমান হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ৪ সেপ্টেম্বর ২০২৪
ইউক্রেনের লিভিভে রুশ বিমান হামলায় নিহত ৩
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে রাশিয়ার বিমান হামলায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। এ ছাড়া এই হামলায় শহরের কেন্দ্রস্থলের ঐতিহাসিক ভবন ধ্বংস হয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, রাশিয়ার ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে লিভিভে নিহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মেয়ে ছিল। আহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে।

লিভিভ শহরের মেয়র অ্যান্ড্রি সাদোভিই বলেছেন, নিহতদের মধ্যে আরেকজন নার্স ও একজন পুরুষ রয়েছে। এ ছাড়া ৩৫ জন মানুষ চিকিৎসা গ্রহণ করেছেন।

এর আগে ইউক্রেনের পোলটাভায় একটি মিলিটারি ইনস্টিটিউটে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ৫০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এই বছরের সবচেয়ে ভয়াবহ হামলার পরের দিনই আবার বুধবার (৪ সেপ্টেম্বর) লিভিভে এই হামলা হলো।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!