[ আন্তর্জাতিক ]
ইসরায়েলে বন্ধুকধারীর হামলায় নিহত ৬
ইসরায়েলে বন্ধুকধারীর হামলায় নিহত ৬
ইসরায়েলে বন্দরনগরী জাফায় বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৯ জন। এ ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
দেশটির জাফা শহরের একটি রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাটি রেলের বগিতে শুরু হয়েছিল এবং প্ল্যাটফর্মেও চলতে থাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বন্দুকধারী জাফা এলাকায় মানুষদের লক্ষ্য করে গুলি করছে।
.png)
কর্তৃপক্ষ জানায়, দুইজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। পুলিশের পাল্টা হামলায় হামলাকারীরা নিহত হয়েছেন। তবে এখনও হামলার কারণ জানা যায়নি। তাছাড়া হামলাকারীদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এ বন্ধুক হামলা চালানো হয়।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!