ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ইসরায়েলি হামলায় এক দিনেই নিহত ৯৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪০, ১ অক্টোবর ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলায় এক দিনেই নিহত ৯৫
ফাইল ফটো

হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান ঘোষণা করার পর ইসরায়েলি সৈন্যরা লেবাননে প্রবেশ করেছে। গাজার মতো লেবাননেও এখন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে আরো বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়ার পর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালানো হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এছাড়া আহত হয়েছে আরো ১৭২ জন।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই সপ্তাহ ধরে চলা মুহুর্মুহু হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্তসংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনীও প্রবেশ করেছে।

দুই সপ্তাহ ধরে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার বৈরুতের দক্ষিণে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ।

এখন ইসরায়েলের স্থল হামলা মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের পাশাপাশি আজ সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!