ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে আবার চালু হচ্ছে ইলন মাস্কের ‘এক্স’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ৯ অক্টোবর ২০২৪
ব্রাজিলে আবার চালু হচ্ছে ইলন মাস্কের ‘এক্স’
ছবি: সংগৃহীত

ব্রাজিলে আবার সোশ্যাল মিডিযা প্ল্যাটফর্ম এক্স চালুর অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ইলন মাস্কের কোম্পানি আদালতের নির্দেশ মানার পর এই অনুমতি দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রা মোরায়েস জানিয়েছেন, এক্স আবার তাদের পরিষেবা চালু করতে পারবে। এক্স এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তা রূপায়ণ করায় বিচারপতি তাদের পরিষেবা চালুর অনুমতি দিয়েছেন।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক। তবে গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যাকাউন্টের মাধ্যমে এক্স জানিয়েছে, তারা ব্রাজিলে পুনরায় কার্যক্রম শুরু করতে পেরে গর্বিত। এ ছাড়া যেসব দেশে তারা কাজ করবেন সেসব দেশের আইন মেনে বাকস্বাধীনতা চর্চা অব্যাহত রাখার ঘোষণা দেন।

Advertisement

ভুয়া তথ্য ছড়ানো নিয়ে বিরোধের জেরে গত আগস্ট মাসে ব্রাজিলে এক্স নিষিদ্ধ করেছিলেন বিচারক দ্য মোরেস। এ ছাড়া এক্স (সাবেক টুইটার) এর পক্ষ থেকে একজন বৈধ প্রতিনিধি নিয়োগ দিতে বললেও তা করেনি প্রতিষ্ঠানটি।

আলেকজান্দ্রে দ্য মোরেস এক্স প্ল্যাটফর্ম বন্ধের আদেশ দিলে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইলন মাস্ক। জানান, বাকস্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। ব্রাজিলের একজন অনির্বাচিত ছদ্মবেশী বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ধ্বংস করছে।

তবে অবশেষে সেই বিচারকের সব আদেশ মেনে নিয়েছেন মাস্কের এক্স। গত সপ্তাহে বিচারক দ্য মোরেস নিশ্চিত করেছেন যে কোম্পানিটি প্রায় ৫২ লাখ মার্কিন ডলার জরিমানা পরিশোধ করেছে। ব্রাজিলে ২ কোটি ২০ লাখ এক্স ব্যবহারকারী রয়েছেন।

সূত্র: ডয়েচে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!