ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০০

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১০, ৩০ নভেম্বর ২০২৪
গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০০
ছবি: এএফপি

উত্তর গাজায় গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭৫ জন নিহত হয়েছেন বেইত লাহিয়া শহরের দুটি বাড়িতে বিমান হামলায়।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার ঘটনায় এখনো অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধার স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। প্রাণহানির সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৩৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৭০ জন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!