ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র-ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৭, ২০ ডিসেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্র-ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ পুতিনের
ছবি: সংগৃহীত

শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন (হাইপারসনিক) ও নতুন প্রজন্মের রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলন এ চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। 

সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, সংবাদ সম্মেলনে ওরেশনিকের গতি ও কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমরাস্ত্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকরা। 

Advertisement

জবাবে পুতিন বলেন, যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওরেশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের নিয়োগকর্তাদের উদ্দেশে আমি বলব- আসুন আমরা একটা দ্বৈরথের আয়োজন করি। আপনারা কিয়েভে একটি লক্ষ্যবস্তুকে বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে, সবগুলো মোতায়েন করবেন- আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করা টার্গেটকে লক্ষ্য করে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ব। তারপর দেখুন কী হয়। আমরা এ ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা (পশ্চিম) প্রস্তুত তো?

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!