ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাহরাইন-কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:০৩, ৬ জুন ২০২৬
বাহরাইন-কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট সদরদপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কুয়েতের আলি-আল সালেম বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। হরমুজ প্রণালির দুটি দ্বীপে মার্কিন বাহিনীর ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে অনুমোদনবিহীন ট্যাংকার চলাচল নিয়ে সংঘর্ষের পর ইরানের কাশেম ও সিরিক-এ অবস্থিত যোগাযোগ টাওয়ারে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবেই এই অভিযান চালানো হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় না করে চারটি তেলবাহী ট্যাংকার রাত ১টা ৩০ মিনিটে সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ অতিক্রম করার চেষ্টা করে। সতর্কতা জারির পর একটি ট্যাংকারে আঘাত হানা হয় এবং সেটি থেমে যায় এবং অন্য জাহাজগুলো ফিরে যায়।

আইআরজিসির দাবি, রাত ২টায় মার্কিন ড্রোন হামলায় কেশম দ্বীপ ও সিরিকে অবস্থিত দুটি আইআরজিসি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরের অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি বিমান বাহিনী।

Advertisement

ইরানের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪০ দিনের যুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ হাজার ৩৭৫ জন ইরানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!