ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১৬ বছরের ছাত্রের সঙ্গে যৌনসম্পর্কের অভিযোগ নারী শিক্ষিকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছরের ছাত্রের সঙ্গে যৌনসম্পর্কের অভিযোগ নারী শিক্ষিকার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌনসম্পর্কে জড়ানোর অভিযোগে ৩০ বছর বয়সী এক নারী শিক্ষিকার বিচার শুরু হয়েছে। ব্রনওয়েন জেমস নামের ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রথমে ওই শিক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে গোপনে যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে দেখা করে যৌনসম্পর্কে জড়ান। তবে জেমস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার আদালতে অভিযোগ করা হয়, উইম্বলডন টেনিস দেখার সময় ওই শিক্ষিকা ১৬ বছর বয়সী ছাত্রটির সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়েছিলেন। কৌঁসুলিদের দাবি, তাদের একান্ত সময় ওই শিক্ষার্থীকে জেমসকে ‘মিস’ বলে সম্বোধন করতে বলতেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে কাজ করার সময় ওই শিক্ষিকার সঙ্গে ছাত্রটির ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, শুরুতে তাদের মধ্যে ‘ঘনিষ্ঠ ও রসিকতাপূর্ণ’ সম্পর্ক গড়ে ওঠে। পরে স্ন্যাপচ্যাটের মাধ্যমে গোপনে যোগাযোগ ও দেখা করার ব্যবস্থা করা হয়।

Advertisement

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, ওই কিশোরের ভাষ্য অনুযায়ী, তারা যখন একান্তে থাকত, তখন জেমস তাকে ‘মিস’ বলে ডাকতে বলতেন। কৌঁসুলিদের দাবি, শিক্ষিকা ওই কিশোরের সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে তাকে বলেছিলেন, তিনি তাকে ভালোবাসেন ও দুজন একসঙ্গে অন্য কোথাও চলে যেতে চান।

কৌঁসুলি এডওয়ার্ড কালভার আদালতে বলেন, জেমস নিয়মিত ক্লাসের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিতেন। এ সময় ওই ছাত্র প্রথম তার কাছে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম জানতে চায়। কালভারের ভাষ্য অনুযায়ী, জেমস প্রথমে ওই অনুরোধ প্রত্যাখ্যান করলেও পরে নিজেই তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন।

এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে বলে আদালতে দাবি করা হয়। একপর্যায়ে তারা দেখা করেন এবং গাড়িতে ঘনিষ্ঠ হন। পরে জেমসের বাড়িতে উইম্বলডন টেনিস দেখার সময়ও তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। এরপর তারা সুরক্ষা ছাড়াই যৌনসম্পর্কে জড়ান বলে আদালতে অভিযোগ করা হয়েছে।

ওই কিশোরের ভাষ্য অনুযায়ী, শুরুতে তার কাছে এই সম্পর্কটি ভালো মনে হয়েছিল। তবে পরবর্তী সময়ে সে বুঝতে পারে, জেমস ধীরে ধীরে তাকে প্রভাবিত করে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন।

তবে ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আদালতে তিনি লিখিত বক্তব্যও দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মামলাটির বিচারকাজে থাকা জুরি সদস্যদের অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে বৃহস্পতিবার পর্যন্ত বিচারকাজ স্থগিত রাখা হয়। ওই দিন নতুন জুরি সদস্যদের দায়িত্ব দেওয়ার কথা ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!