ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দুই রাত মার্কিন হামলা না হওয়ায় আরব অঞ্চলে ইরানের আক্রমণ বন্ধ 

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ২৬ জুলাই ২০২৬
দুই রাত মার্কিন হামলা না হওয়ায় আরব অঞ্চলে ইরানের আক্রমণ বন্ধ 
উপসাগরীয় আরব দেশগুলো এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর পাল্টা আঘাত বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে হামলা সাময়িক বন্ধ রাখার পর উপসাগরীয় আরব দেশগুলো এবং ওই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর পাল্টা আঘাত বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। রোববার (২৬ জুলাই) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

এএফপি বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, মূলত প্রতিশোধমূলক কৌশল হিসেবেই তারা এ পদক্ষেপ নিয়েছেন। যেহেতু মার্কিন পক্ষ থেকে আক্রমণ স্থগিত রয়েছে, তাই ইরানও তাদের প্রতিশোধমূলক অভিযান বন্ধ করেছে।

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তীব্র সংঘাত শুরু হয়। 

Advertisement

তবে চলমান এই উত্তেজনার মাঝে আজ রোববার তেহরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোতে কোনো নতুন হামলা চালানো হয়নি। অন্যদিকে, টানা দৈনিক হামলার পর গত দুই রাত ধরে মার্কিন বাহিনীও ইরানে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করেনি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!