এ পর্যন্ত ৯৬টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর থেকে । অবরোধের বিধিনিষেধ মেনে চলা নিশ্চিত করতে এসব জাহাজকে অন্য পথে যেতে বাধ্য করা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গত ১৪ জুলাই ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় কার্যকর হওয়ার পর থেকে ৯৬টি বাণিজ্যিক জাহাজের চলাচল অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
.png)
তবে মানবিক সহায়তা বহনকারী ৫০টির বেশি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মাত্র সাতটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হয়েছে। এর আগের দিন এ সংখ্যা ছিল ১২টি। গত ১০ দিনের গড় হিসাবেও প্রতিদিন ১৪টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে হয়ে থাকে।