ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির ৪৮ শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ৪৮ শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন বছর বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে। ২০২১, ২২ ও ২৩ সালের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৪৮ শিক্ষার্থী এ পুরস্কার পাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

Advertisement

এ উপলক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি এবং ভবিষ্যতে তাদের আরো ভালো ফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার দেওয়া হচ্ছে।

এবার ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৪৮ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্র ও ৩১ জন ছাত্রী। সর্বশেষ ২০২০ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. তাহাইরুল আলম চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

ডেইলি-বাংলাদেশ/DB-N-07
লিংক সফলভাবে কপি হয়েছে!