ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]

আপাতত সিনেমার জন্য প্রস্তুত না: ফারিন খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ৪ এপ্রিল ২০২৪
আপাতত সিনেমার জন্য প্রস্তুত না: ফারিন খান
ছবি: অভিনেত্রী ফারিন খান

শোবিজে বেশ আলোচিত নাম ফারিন খান। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায়ও আছেন তিনি। ঈদকে ঘিরে এ নায়িকা নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদ ব্যস্ততা ও নানা প্রসঙ্গে ডেইলি বাংলাদেশ-এর মুখোমুখি হন তিনি। আলাপচারিতায় ছিলেন এম আর রুবেল। 

ঈদের জন্য কী কাজ করলেন-
ফারিন খান:
ঈদের জন্য এখন পর্যন্ত ৭-৮টা নাটকের কাজ শেষ করলাম। ঈদের কাজ তো, তাই টানা শুটিং করতে হয়। এই মুহূর্তে একটা নাটকের শুটিং করছি। আরো বেশ কয়েকটি কাজের জন্য কথা চলছে। 

নতুন সিনেমার খবর বলুন-
ফারিন খান:
কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া থেকে নতুন ছবি করার জন্য অফার পেয়েছিলাম। কিন্তু আমি না করে দিয়েছি। কারণ, আমি আপাতত সিনেমার জন্য প্রস্তুত না। সিনেমার জন্য একটু আলাদা ভাবে প্রস্তুতি নিতে হয়। নাম মাত্র সিনেমা করলাম তা তো নয়। এমন কাজ করব যে কাজে দর্শক আমাকে মনে রাখবে। তাছাড়া এমনিতেই নাটকের কাজে ব্যস্ত আছি। সামনে ভালো কাজের প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে।

Advertisement

ছবি: অভিনেত্রী ফারিন খানআপনি তো ভালো নাচও করতেন, এখন কি নাচ করেন?
ফারিন খান:
ভালো নাচ করতাম (হাসি) বটে, কিন্তু অভিনয়ের ব্যস্ততা থাকায় সেভাবে এখন নাচ করা হয় না। কয়টাতে ফোকাস দেব। অভিনয়ে ফোকাস বেশি দিতে গেলে নাচে সেভাবে দেওয়া যায় না। তবে কিছুদিন যাবৎ নাচের রিহার্সাল শুরু করেছি। কারণ নাচ সবক্ষেত্রেই কাজে লাগে, যেহেতু আমি অভিনয়শিল্পী। তাই ভালো নাচ জানাটা সব শিল্পীর জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয়।

আবার বিজ্ঞাপন নিয়েও তো কম ব্যস্ত নন....
ফারিন খান
: হ্যাঁ, বিজ্ঞাপনে আমি নিয়মিতই কাজ করি। ক্যারিয়ারের শুরু থেকেই বিজ্ঞাপনের কাজ করে আসছি। এ পর্যন্ত কতগুলো বিজ্ঞাপনে কাজ করেছি তা বলতে পারব না। আমি আসলে বিজ্ঞাপনের কাজেই বেশি পরিচিতি পেয়েছি। এখনো বিজ্ঞাপনের কাজ হাতে আছে। কিন্তু নাটকের শুটিংয়ের কারণে সিডিউল মেলাতে পারছি না।

ছবি: অভিনেত্রী ফারিন খাননিজেকে ফিট রাখছেন কিভাবে?
ফারিন খান:
আমি আসলে খুব ফুডি। আমার খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগলেও সব সময় বেশি খাওয়া যায় না। যেহেতু আমি নায়িকা। তাই আমাকে সবকিছু মেইনটেইন করে চলতে হয়। সকালে হালকা কিছু খেতে পছন্দ করি। দুপুরে স্বাভাবিক ভাবে যা যা খাওয়ার দরকার হয় তা- ই খাই। রাতেও হালকা কিছু খাই। মাঝেমধ্যে জিমেও যাই। 

ক্যারিয়ারের এ পর্যন্ত প্রাপ্তি কি?
 ফারিন খান:
অভিনয় জীবনে এসে কি পেলাম সেসবের হিসাব মেলানোর সময় এখনো আমার হয়নি। কারণ, আমি এখনো অনেক ছোট শিল্পী। বলতে গেলে মাত্র অভিনয়ের প্রথম সিঁড়িতে হাঁটছি। এই সিঁড়ি বেয়ে আরো অনেক দূর যেতে হবে। একজন অভিনয়শিল্পী নিয়মিত অভিনয় করার পরে পরিপক্ক হয়। তারপরই একজন শিল্পী হিসেবে মেলায় ক্যারিয়ারে সে কি পেল না পেল। সুতরাং আমার এখনো অনেক দূর যাওয়ার বাকি। যদি তত দূর যেতে পারি তখনই হিসাব মেলাতে বসব কি পেলাম আর কি পেলাম না।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!