ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

জেনে নিন যেসব পদে চাকরি আছে কৃষি গবেষণা ফাউন্ডেশনে

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ২৬ মে ২০২১
জেনে নিন যেসব পদে চাকরি আছে কৃষি গবেষণা ফাউন্ডেশনে
ছবি: সংগৃহীত

সাতটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন। সম্প্রতি এসব পদে জনবলের চাহিদা চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করে দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। 

যেসব নিয়োগ দেয়া হচ্ছে:

Advertisement

১। পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ): এ পদে একজনকেই নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কৃষি বিজ্ঞানের যে কোনো শাখায় পিএইচডি ডিগ্রি।

২। পরিচালক (প্রাণি সম্পদ ও মৎস্য সম্পদ): এ পদের জন্যও একজনকেই নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে কৃষি বিজ্ঞানের যে কোনো শাখায় পিএইচডি ডিগ্রীধারী হতে হবে।

৩। সিনিয়র স্পেশালিস্ট (মাঠ শস্য): একজনকেই নিয়োগ দেয়া হবে এ পদে। প্রাণি সম্পদ ও মৎস্য বিজ্ঞানের যে কোনো শাখায় পিএইচডি ডিগ্রিধারী হতে হবে প্রার্থীকে। 

৪। সিনিয়র স্পেশালিস্ট (জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ): এ পদে জনবল প্রয়োজন একজন। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ বিজ্ঞানের যে কোনো শাখায় পিএইচডি ডিগ্রিধারী।

আরো বিস্তারিত দেয়া আছে বিজ্ঞপ্তিতে http://www.kgf.org.bd/NEWS-NOTICE-BOARD/1621905917KGF%20Recruitment%20Advertisement%20(1).pdf

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!