ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চাকরি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি। ছয়টি ভিন্ন পদে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী।

Advertisement

পদসংখ্যা : মোট সাতজন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://bcsaa.teletalk.com.bd/) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩ মার্চ, ২০২২। 

বিস্তারিত দেখতে ভিজিট করুন http://www.bcsadminacademy.gov.bd

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!