ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বাংলাদেশ রেলওয়েতে চাকরির সুযোগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ রেলওয়েতে চাকরির সুযোগ
বাংলাদেশ রেলওয়ে।

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি তাদের গার্ড গ্রেড-২ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : গার্ড গ্রেড -২।
পদের সংখ্যা : ৫৩ জন।

Advertisement

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীর বয়স আগামী ১ মার্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে : আগ্রহীদের বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি : আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ পরীক্ষা ফি বাবদ ১১২ টাকা জমা দিতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: ১০,২০০- ২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের সময় : ২ মার্চ থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!