ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

আকর্ষণীয় সুযোগ-সুবিধায় ইউনাইটেড ফাইন্যান্সে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭, ৩১ মার্চ ২০২২
আকর্ষণীয় সুযোগ-সুবিধায় ইউনাইটেড ফাইন্যান্সে চাকরি
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

বিজনেস ডেভেলপমেন্ট অফিসার।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক/ স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা প্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।  অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে। প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, ইনস্যুরেন্স, গ্রাচুইটি ও দুইটি উৎসব ভাতা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৮ এপ্রিল, ২০২২।

সূত্র : বিডিজবস।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!