ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

এক নজরে শুক্রবারের চাকরির পরীক্ষা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ৩১ মার্চ ২০২২
এক নজরে শুক্রবারের চাকরির পরীক্ষা
প্রতীকী ছবি।

আগামীকাল শুক্রবার (১ এপ্রিল) একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা রয়েছে। এরমধ্যে কর্মসংস্থান ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সসহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।

এবারও একদিনে একাধিক নিয়োগ পরীক্ষা থাকায় বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার থাকছে সরকারি ও বেসরকারি পাঁচ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা।

এসব পরীক্ষা ওইদিন সকাল ও বিকেলের শিফটে অনুষ্ঠিত হবে। এরমধ্যে সকালের শিফটেই অনুষ্ঠিত হবে চারটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা। ফলে চার প্রতিষ্ঠানের যেকোনো একটি প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার্থীরা। বাকি ৩ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ শুরুতেই হাতছাড়া হচ্ছে তাদের।

Advertisement

চলুন জেনে নিই, যেসব প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা রয়েছে-

প্রতিষ্ঠানের নাম:  কর্মসংস্থান ব্যাংক
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা : ১৭৭ টি
পরীক্ষার ধরন : এমসিকিউ ও লিখিত
পরীক্ষার সময় : সকাল ১০ টা থেকে ১১:৩০ টা

প্রতিষ্ঠানের নাম : ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড 
পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
পরীক্ষার সময় : সকাল ১০:০০-১১:৩০ টাকা।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া লিমিটেড
পদের নাম : ক্যাশ অফিসার
পদের সংখ্যা : নির্ধারিত না
পরীক্ষার ধরন : লিখিত পরীক্ষা।
পরীক্ষার সময়: সকাল ১০:০০ - ১১:৩০ টা

প্রতিষ্ঠানের নাম: কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়
পদের নাম : জুনিয়র অডিটর
পরীক্ষার ধরন : এমসিকিউ ও লিখিত 
পরীক্ষার সময় : সকাল ১০:৩০-১১:৩০ টা

প্রতিষ্ঠানের নাম: হিসাব মহা-নিয়ন্ত্রক কার্যালয় 
পদের নাম: জুনিয়র অডিট
পদের সংখ্যা : নির্ধারিত না।
পরীক্ষার ধরন : এমসিকিউ 
পরীক্ষার সময় : বিকাল ৩.০০-৪.০৫টা

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!