ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

৯১ জনকে নিয়োগ দেবে পিএসসি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৬, ১৬ এপ্রিল ২০২২
৯১ জনকে নিয়োগ দেবে পিএসসি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। নয়টি ভিন্ন পদে মোট ৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী।

Advertisement

পদসংখ্যা

মোট ৯১ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন-ভাতা

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://bpsc.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২০ এপ্রিল, ২০২২।

সূত্র : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!