ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
২২৫ কর্মকর্তা নেবে বাংলাদেশ ব্যাংক
সম্প্রতি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগামী ১৫ জুন, ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
পদের নাম: সহকারী পরিচালক (জেনারেল)
পদ সংখ্যা: ২২৫টি (কম/বেশি হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অথবা এইচএসসি বা সমমান পাসের পর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে।
কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন
আবেদনের সময়সীমা: ১৫ জুন, ২০২২।