জর্ডানের কোম্পানিতে বাংলাদেশের নারীদের চাকরির সুযোগ
জর্ডানের ম্যাস অ্যাক্টিভ আল শাফী কোম্পানিতে নারী মানবসম্পদ কর্মকর্তা নেয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বাংলাদেশ থেকে নারী মানবসম্পদ কর্মকর্তা নেবে প্রতিষ্ঠানটি। দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। জর্ডানে যাওয়া এবং চুক্তি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া কোম্পানি বহন করবে।
পদ সংখ্যা: ৩
চাকরির ধরণ: চুক্তিভিত্তিক (৩ বছর)
.png)
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছর। আবেদনকারীকে ইংরেজি ও বাংলায় কথা বলা এবং লেখায় পারদর্শী হতে হবে। হিন্দি ও শ্রীলঙ্কান ভাষায় কথা বলা জানতে হবে। কম্পিউটার চালনায় (মাইক্রোসফট এক্সেল/ওয়ার্ড এবং ই-মেইল) পারদর্শী হতে হবে।
মাসিক বেতন : ২৯ হাজার ৩৮৫ টাকা- ৩৩ হাজার ৩৯২ টাকা।
জর্ডানে থাকা ও খাওয়া ফ্রি। এছাড়া বসবাসের জন্য আসবাবসহ কর্মস্থলে যাতায়াতের পরিবহন খরচও কোম্পানি বহন করবে।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই কপি জীবনবৃত্তান্ত, পাসপোর্টের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদসহ আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।