ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

এইচএসসি পাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২২
এইচএসসি পাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি
ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। বিমান বাংলাদেশ নেবে ফ্লাইট স্টুয়ার্ডেস। রাজস্ব খাতের এ পদে নিয়োগ পাবেন ১০০ জন। অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ অক্টোবর, ২০২২ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়। ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০ এর মধ্যে) (এসএসসি এবং এইচএসসি অথবা সমমান)। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: সর্বনিম্ন ১৬১ সে.মি; ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই: ১৮.৫-২৫.০)। প্রার্থীদের ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।

Advertisement

বয়স: ১৯ থেকে ২৫ বছর (১৯-০৯-২০২২ তারিখে), এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বেতন : ১৫ হাজার ৯০০ টাকা থেকে ৩৮ হাজার ৪০০ টাকা

অন্যান্য সুবিধা: বেতনের সঙ্গে মিলবে উৎসব ভাতা। দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ আছে। বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা। উন্নত চিকিৎসা সুবিধা। পোশাক ভাতা।

আবেদন ফি: ১১২০ টাকা

যেভাবে আবেদন করবেন: আবেদনের শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি এই বিজ্ঞপ্তিতে জানা যাবে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংক থেকে  আবেদন করতে পারবেন।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!