ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

জর্ডানে চাকরির সুযোগ, খরচ হবে মাত্র ১ হাজার ২০০ টাকা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১০:১৯, ১১ অক্টোবর ২০২২
জর্ডানে চাকরির সুযোগ, খরচ হবে মাত্র ১ হাজার ২০০ টাকা
ছবিঃ অন্তর্জাল (প্রতীকী)

সরকারিভাবে বাংলাদেশি নারী পোশাককর্মী নেবে জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন কোম্পানি। চার মাসে ৬০০ জন নেবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় এসব কর্মী নেবে জর্ডান।

এদিকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হবে। চাকরি নিয়ে জর্ডান যেতে একজন কর্মীর খরচ হবে মাত্র ১ হাজার ২০০ টাকা।

বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেশিন অপারেটর পদে ৬০০ জন নারী কর্মী নেয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মাসিক মূল বেতন ১২৫ জর্ডানি দিনার, যা বাংলাদেশি টাকায় ১৮ হাজার ১৭৪। এছাড়া থাকা, খাওয়া ও চিকিৎসা ফ্রি। কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়া বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠানটি। কর্মীদের জন্য বিমা-সুবিধাও রয়েছে।

Advertisement

দিনে আট ঘণ্টা ডিউটি। সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। সাপ্তাহিক ছুটি একদিন । এছাড়া ওভারটাইমের সুযোগও রয়েছে। 

বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!