[ চাকরি ]
প্রজেক্ট ম্যানেজার নেবে বুয়েট, বেতন ৩০ হাজার
ছবি: অন্তর্জাল
একটি প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগ্রহী যোগ্য প্রার্থীদের ফেরত খামসহ বুয়েটে আবেদনপত্র পাঠাতে হবে। এই পদে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর, ২০২২।
পদের নাম: প্রজেক্ট অফিস ম্যানেজার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/বি. ইউআরপি ডিগ্রি/বি. আর্ক ডিগ্রি। প্রতিবেদন লেখায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সর্বসাকুল্যে মাসিক বেতন ৩০ হাজার টাকা
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীকে সাদা কাগজে নাম, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্মতারিখ, মুঠোফোন নম্বর ইত্যাদি উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও নিজ ঠিকানাসংবলিত ফেরত খাম পাঠাতে হবে।
.png)
আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!