ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

৩৪ হাজার বেতনে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ২৩:০১, ৪ জানুয়ারি ২০২৩
৩৪ হাজার বেতনে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি
ছবি: অন্তর্জাল

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসোর্স ইউনিটের চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রজেক্ট অফিসার। পদের সংখ্যা : ৩টি। আবেদন যোগ্যতা : ম্যানেজমেন্ট, সোশিয়লজি বিষয়ে মাস্টার্স পাস। তবে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর। নারী বা পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 

Advertisement

অভিজ্ঞতা : প্রজেক্ট ডেভেলপমেন্ট, বিজনেস স্কিল থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এছাড়াও মনিটরিং রিপোর্ট, ফিল্ড ভিজিট রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, কেস স্টাডি/স্টোরি, প্রেস রিলিজ, কনটেন্ট রাইটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। স্থানীয় কমিউনিটির সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকায় চাকরির আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ৩০,০০০-৩৪৬৮৫ টাকা। সাপ্তাহিক দুইদিন ছুটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি, ২০২৩

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!