ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

৪৪ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে ইডকল

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ২৪ জানুয়ারি ২০২৩
৪৪ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে ইডকল
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ সেক্রেটারি। 

পদসংখ্যা: ১। 

Advertisement

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা/আন্তর্জাতিক সম্পর্ক/ইংরেজি/পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
 
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৪৪,১০০ টাকা। এছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা প্রদান করা হবে।

যেভাবে আবদেন করবেন: আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৩।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!