[ চাকরি ]
অভিজ্ঞতা ছাড়াই নারীদের জন্য চাকরি, বেতন ৩০ হাজার
ফাইল ছবি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকিউ গ্রুপ অব কোম্পানি। অভিজ্ঞতা ছাড়াই জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অফিসার
পদের সংখ্যা: নির্ধারিত না
.png)
আবেদনের যোগ্যতা: কমপক্ষে বিএসসি পাস করতে হবে। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল থাকতে হবে। প্রার্থীদের বয়সসীমা ২৪-৩০ বছরের মধ্যে হতে হবে।
পদটিতে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে ।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৩০,০০০ টাকা। এছাড়া বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ২ ফেব্রুয়ারি, ২০২৩ ইং
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!