ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

এইচএসসি পাসে বাংলাদেশ পুলিশে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
এইচএসসি পাসে বাংলাদেশ পুলিশে চাকরি
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এতে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ৪টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। তবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ লিখতে হবে। বেতন ও সুযোগ সুবিধা : ১০,২০০-২৪৬৮০ টাকা।

Advertisement

পদের নাম: পরিসংখ্যান সহকারী

পদের সংখ্যা: ১টি। আবেদন যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে থেকে স্নাতক পাস। বেতন স্কেল : ১০,২০০-২৪,৬০০ টাকা।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদের সংখ্যা: ১৪টি। আবেদন যোগ্যতা : কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

আগ্রহীরা আগামী ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রবেশ করুন http://phqcr.teletalk.com.bd/ এই ঠিকানায়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!